empty
 
 
23.04.2026 09:53 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৩ এপ্রিল

মধ্যপ্রাচ্য পরিস্থিতি সংক্রান্ত অনুকূল সংবাদ প্রকাশিত হওয়ায় বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের সক্রিয় উত্থান অব্যাহত রয়েছে। এক পর্যায়ে বিটকয়েনের মূল্য $79,500 পর্যন্ত পৌঁছায়, আর ইথেরিয়ামের মূল্যও $2,450 লেভেল প্রায় অতিক্রম করেই ফেলেছিল।

This image is no longer relevant

আজকের এশীয় সেশনে বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে, যা বড় ট্রেডারদের কাছ থেকে দৃঢ়ভাবে উচ্চ চাহিদার ইঙ্গিত দেয়। স্পট বিটকয়েন ইতিএফে সক্রিয়ভাবে বিনিয়োগ তহবিলের প্রবাহ এই ঊর্ধ্বমুখী প্রবণতার একটি মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে এবং ডিজিটাল অ্যাসেটের প্রতি প্রাতিষ্ঠানিক আগ্রহের বিষয়টি পুনরায় তুলে ধরেছে। তবুও এই ঊর্ধ্বমুখী প্রবণতার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রয়েছে।হরমুজ প্রণালীতে ইরান বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ জব্দ করার ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে, যা ক্রিপ্টো মার্কেটে উচ্চমাত্রার অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এই ঘটনার ফলে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে এবং তা বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বাড়িয়ে ঝুঁকিপূর্ণ অ্যাসেট, যেমন বিটকয়েনের ওপর, চাপ বাড়াতে পারে।এই সমস্ত ঘটনাবলীর প্রেক্ষিতে এত উচ্চ মূল্যে ক্রিপ্টোকারেন্সি কেনার ব্যাপারে বাড়তি সতর্কতা জরুরি। ট্রেডারদের মধ্যপ্রাচ্য সংঘাতের চলমান ঘটনার সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি এবং ফিন্যান্সিয়াল মার্কেটে এসব ঘটনার প্রভাব সম্পর্কে সতর্ক থেকে সিদ্ধান্ত নিতে হবে। মার্কেটের বিয়ারিশ প্রবণতা এখনও শেষ হয়েছে বলে নিশ্চিত হওয়া যাছে না, তাই মে মাসে বিটকয়েনের সম্ভাব্য নতুন দরপতনের আগে বর্তমান ঊর্ধ্বমুখী প্রবণতা একটি গুরুতর ফাঁদও হতে পারে। ইটিএফের বিনিয়োগ প্রবাহের পরিমাণ বৃদ্ধি থেকে আশাবাদ জন্মালেও অপ্রত্যাশিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে সতর্কতার সাথে ট্রেডিং করা উচিত। এটি মনে রাখা প্রয়োজন যে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যেমন পরিস্থিতি বিরাজ করছে, তাতে যেকোনো অপ্রত্যাশিত ঘটনা ক্রিপ্টো মার্কেটের বুলিশ প্রবণতাকে ব্যাহত করতে পারে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $79,400-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $78,500-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $79,400-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $78,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $78,500 ও $79,400-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $76,800-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $78,000-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $76,800-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $78,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $78,000 এবং $76,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,395-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,366-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,395-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,345 ভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,366 ও $2,395-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,315-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,345-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,315 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,366-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,345 ও $2,315-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.