আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 163.75-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনাকে সীমিত করে দিয়েছিল।
গতকাল ফেডারেল রিজার্ভের বৈঠকে অপ্রত্যাশিতভাবে ডোভিশ বা নমনীয় সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়ায় মার্কিন ডলারের তীব্র দরপতন ঘটে এবং ইয়েনের দর বৃদ্ধি পায়। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে, যদিও উল্লেখযোগ্য সংখ্যক ট্রেডার সুদের হার বৃদ্ধির প্রত্যাশা করেছিল। ভোটদানের প্রক্রিয়াটি এই বৈপরীত্যকে আরও বাড়িয়ে তোলে, যেখানে নয়-তিন ভোটে সুদের হার স্থগিত রাখার প্রস্তাবটি পাস হয়, যদিও হ্যামাক, কাশকারি এবং লোগান অবিলম্বে মুদ্রানীতি কঠোর করার দাবি জানিয়েছিলেন। তবে, ট্রেডাররা চূড়ান্ত এবং অধিকতর ডোভিশ বা নমনীয় অবস্থানের দিকেই দৃষ্টি নিবদ্ধ করেছে। এর প্রতিক্রিয়ায় জাপানি ইয়েনের মূল্য বৃদ্ধি পায়। মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমে যাওয়ায় জাপানের সঙ্গে সুদের হারের ব্যবধান কমে আসে, যা ইয়েনকে আরও আকর্ষণীয় করে তোলে এবং USD/JPY পেয়ারের দরপতন ঘটায়। এই দরপতনের ফলে কারেন্সি মার্কেটে হস্তক্ষেপের সম্ভাবনা থেকে মনোযোগ সরে এসেছে, কারণ ইয়েনের অত্যধিক দ্রুত দরপতন হলে সাধারণত ব্যাংক অফ জাপান কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ করতে হয়, যেখানে ইয়েনের দর বৃদ্ধি পেলে এই ঝুঁকি হ্রাস পায় এবং কারেন্সি মার্কেটে সরকারি হস্তক্ষেপের সম্ভাবনা কমে যায়।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 164.02-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 163.68-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 164.02-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 163.46-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 163.68 এবং 164.02-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 163.46-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 163.13-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 163.68-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 163.46 এবং 163.13-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।