empty
 
 
14.05.2026 07:38 AM
১৪ মে কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

This image is no longer relevant

বৃহস্পতিবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, কিন্তু লক্ষণীয় যে গত তিন মাস ধরে ট্রেডাররা প্রায় সম্পূর্ণরূপে সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে চলেছে। এই সপ্তাহে মার্কিন মুদ্রাস্ফীতি ও উৎপাদক মূল্য সূচক, পাশাপাশি ইউরোজোনের জিডিপি ও শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনগুলোও উপেক্ষিত হয়েছে। অতএব আজ প্রকাশিতব্য প্রতিবেদনের প্রভাবে মার্কেটে সুস্পষ্ট মুভমেন্ট সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। যুক্তরাজ্যে জিডিপি ও শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, আর মার্কিন যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় ও জবলেস ক্লেইমস সংক্রান্ত সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করা হবে। ইউরোজোন তেমন কোনো আকর্ষণীয় প্রতিবেদন প্রকাশের কথা নেই।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

This image is no longer relevant

বৃহস্পতিবার নির্ধারিত ফান্ডমেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ক্রিস্টিন লাগার্ডের আরেকটি বক্তব্য অনুষ্ঠিত হবে এবং ফেডারেল রিজার্ভের প্রতিনিধিগণ (হার্কার, উইলিয়ামস, ব্যার) বক্তব্য দেবেন। তবে ট্রেডাররা সবগুলো কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত অবস্থান সম্পর্কে ইতোমধ্যে জানে, এবং বর্তমানে তাঁরা মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে চলেছে। আসন্ন কয়েক মাসের মধ্যে ফেডের মূল সুদের হার কমানো হবে বা বাড়ানো হবে—এ ধরনের প্রত্যাশা নেই, যেখানে মধ্যপ্রাচ্য পরিস্থিতির উন্নতি না হলে এবং মুদ্রাস্ফীতি দ্রুত বাড়তে হতে থাকলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অফ ইংল্যান্ড কঠোর অবস্থান গ্রহণ করতে পারে। মে মাসের অবশিষ্ট দুই সপ্তাহে পরিস্থিতি উন্নত হওয়ার সম্ভবনা কম থাকার পরিপ্রেক্ষিতে, ইসিবি ইতোমধ্যেই সুদের হার বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাংক অব ইংল্যান্ডও সম্ভবত ইসিবির পথ অনুসরণ করবে।

ভূ-রাজনৈতিক পটভূমি বদলাতে শুরু করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রাপ্ত বিবৃতি ও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত কয়েক সপ্তাহে উভয় পক্ষ তিনবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং আরেক দফা আলোচনা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। তবে উভয় পক্ষ সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে, কিন্তু এই আলোচনার যদি কোনো অগ্রগতি না ঘটে, তাহলে অনিবার্যভাবে পুনরায় সংঘাত শুরু হবে।

উপসংহার:

চলতি সপ্তাহের শেষদিকের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের আবারও মন্থর ট্রেডিং পরিলক্ষিত হতে পারে। বাস্তবে ইউরো ও পাউন্ডের মূল্য কয়েক সপ্তাহ ধরে ফ্ল্যাট বা প্রায়-ফ্ল্যাট রেঞ্জের মধ্যে অবস্থান করছে। ইউরো আজ 1.1745-1.1754 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3587-1.3598 এবং 1.3456-1.3476 এরিয়াগুলোতে ট্রেড করা যেতে পারে; তবে অস্থিরতার মাত্রা আবারও কম থাকতে পারে। আমরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত সংক্রান্ত নতুন ঘটনার প্রতীক্ষায় রয়েছি।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.